ব্যাটম্যান লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ব্যাটম্যান লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, জানুয়ারি ২৩, ২০১৮

পোস্ট #০৩৫ : ব্যাটম্যান : উত্থানের আগে...


মূল ইংরেজি সংস্করণের প্রচ্ছদ
আজ ২৩ শে জানুয়ারি, আমাদের পরম শ্রদ্ধেয় রাষ্ট্রনায়ক নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্মজয়ন্তী। এই শুভদিনে চিত্রচোরে আবার উপস্থিত হয়েছেন ব্যাটম্যান। আজ থেকে বছর দুয়েক আগেই তাকে দিয়েই শুরু হয়েছিল আমাদের পথচলা। ২০১৬ সালে “কিলিং জোকের” বঙ্গানুবাদ “খুনে কৌতুক” ডিজিটাল চিত্রচোর সংস্করণ থেকেই শুরু হয়েছিল আমাদের চিত্রচোরের অনুবাদ কমিক্স এর মজা। মাঝে দেখতে দেখতে দুটি বছর পেরিয়ে গেছে, অনেক পাঠকেরা আমাকে জানিয়েছিলেন আবার ব্যাটম্যান কবে আসবে, উত্তর দিয়েছিলাম কাজ চলছে, খুব তাড়াতাড়ি আবার হবে ব্যাটম্যানের উত্থান। ব্যাটম্যানকে নিয়ে বড় কিছু করার ইচ্ছা ছিল, তাই এ বছর ব্যাটম্যানকে নিয়ে অনেকগুলো পোস্ট করার ইচ্ছে আছে। আপনারা আরও নতুনভাবে তার শুরুর দিকের ঘটনার সাক্ষী হবেন।

ব্যাটম্যান আমার খুব পছন্দের একটা চরিত্র। ব্যাটম্যান সেই সাধারণ মানুষ, যিনি সাংঘাতিক সব বাধা বিপত্তি পেরিয়ে হেরে যাওয়া বাজি জিতে যান, একজন সাধারণ মানুষ হওয়া সত্ত্বেও এই উন্মত্ত সমাজের দুর্নীতির বিরুদ্ধে নিঃসঙ্কোচে ঝাঁপিয়ে পড়েন। তিনি ভয়কে জয় করেছেন, হয়তো ভয় বস্তুটাও এখন তাকেই ভয় পায়। ব্যাটম্যানের বিখ্যাত চিত্রোপন্যাসগুলো পড়লে আপনারও এরকম ধারণা আসতে পারে, কাহিনীগুলো এতটাই অনুপ্রেরণা যোগায়। আসলে চরিত্রটির মধ্যে এত স্তর আছে, সেটা প্রাপ্তমনস্ক পাঠকেরা যথার্থ ধরতে পারবেন। সেই জন্যই হয়তো ব্যাটম্যান আর সব চরিত্রদের থেকে আলাদা। তিনি নিছক একটা কাল্পনিক চরিত্র হয়েও আমাদের কাছের মানুষ হয়ে উঠেছেন, যেন তিনি আমাদের মাথার ওপরে কোনও বিশাল ইমারতের কার্নিশে নিঃশব্দে দাঁড়িয়ে সবার অগোচরে সবকিছু ঈশ্বরের মতো দেখছেন আর অপেক্ষা করছেন, কোনও অশুভ ইঙ্গিত দেখলেই রাতের বুক চিরে ঝাঁপিয়ে পড়বেন।
বাংলা সংস্করণের প্রচ্ছদ

আজকের আমাদের দেশে দুর্নীতির ফলে সমাজের যা করুণ পরিণতি, তাতে মনে হয় সত্যিই যদি কেউ ব্যাটম্যানের মতো থাকতো তাহলে হয়তো দেশটার কিছু পরিবর্তন আসতো। তেমনি যদি আজ নেতাজির মতো মানুষ দেশ স্বাধীন হওয়ার পরে ভারতবর্ষে থাকতেন, তাহলেও হয়তো আজকের এরকম অবস্থা হতো না, সেই কথা স্মরণ করেই এই বিশেষ দিনটিতে আবার ব্যাটম্যানকে ফিরিয়ে আনলাম।

যাই হোক এবার একটু গল্পটির সামান্য কিছু তথ্যের দিকে নজর দেওয়া যাক :

আজকের কমিক্সটি আমরা নিয়েছি ১৯৯০ সালে প্রকাশিত "সিক্রেট অরিজিনস্‌" গ্রাফিক"দ্য ম্যান হু ফলস্‌" থেকে। যেটি অন্যান্য অনেকগুলি কমিক্সের মতোই ক্রিস্টোফার নোলানের "ডার্ক নাইট ট্রিলজি" -র চিত্রনাট্যের রেফারেন্স হিসেবে কাজ করেছিলো নভেলের প্রকাশিত ব্যাটম্যানের এই নতুন গল্পটি।

বইটির পশ্চাৎ প্রচ্ছদের আকর্ষণ
১৯৮৭ সালে ফ্র্যাঙ্ক মিলার ও ডেভিড মাজ্জুচ্চেলির ব্যাটম্যানঃ ইয়ার ওয়ান থেকে আধুনিক যুগের (মডার্ণ এজ) ব্যাটম্যান এর সূচনা হয়, ইয়ার ওয়ানে দর্শিত কাহিনীতে ব্রুস ওয়েন ১২ বছর বাদে তার নিজের শহর গথামে ফিরে এলেন, এবং কলুষিত গথামকে এক নতুন উপায়ের পুনরুদ্ধারের চেষ্টা শুরু করলেন, হয়ে উঠলেন ব্যাটম্যান। কিন্তু সেখানেও বাকি থেকে গিয়েছিল বেশ কিছু প্রশ্নের, যেমন :

০১। কিভাবে পিতা মাতার মৃত্যুর পর ব্রুস  এই কঠিন সিদ্ধান্ত নিলেন?
০২। তিনি কোথা থেকে এবং কি কি বিষয়ে প্রশিক্ষণ নিয়েছিলেন এই দীর্ঘ বারো বছর সময়ে?
০৩। কেন বাদুড় বা ব্যাটকেই তিনি বেছে নিলেন তার এই নতুন স্বত্বার স্মারক চিহ্ন রূপে?

উপরোক্ত সব প্রশ্নের উত্তর পেতে গেলে পড়তে হবে ব্যাটম্যান -এর "গোপন সূত্রপাত" কমিকসটি।

বিঃ দ্রঃ এই বিষয়ের ইতিহাস নিয়ে আরও বিস্তারিত লেখা পাওয়া যাবে কমিকসটির ভেতরের "অনুবাদকের পাতা" থেকে।

পড়ার জন্য এখানে ক্লিক করুন


আগামী পোস্টে আপনারা পড়বেন "ব্যাটম্যানঃ প্রথম বর্ষ" -এর প্রথম সংখ্যা।

পুনশ্চঃ সাধারণ পাঠকদের উদ্দেশ্যে শেষের আগে কিছু কথা জানিয়ে রাখতে চাই।এই অনুবাদের কাজটা মোটেই তেমন সহজ কাজ নয়। একটা কমিকসকে আদ্য-পান্ত বাংলায় করতে গেলে অনুবাদের পাশাপাশি ছবিগুলোর ওপরের গ্রাফিক্স মুছে আবার বেশ কিছু রূপান্তর করতে হয়, সেটা আরও বেশি সময়সাপেক্ষ কাজ। গড়ে একটা ছোট কমিক্স অনুবাদ করতে যদি সপ্তাহ তিনেক সময় লাগে, আর দিনে যদি চার ঘণ্টা এর পেছনে ব্যয় করা হয় তবে সর্বমোট সময় দাঁড়াচ্ছে চুরাশি ঘণ্টা, কম বেশি করে ধরে নিলাম একটা সাধারণ কমিক্সের বাংলা সংস্করণ করতে সময় লাগছে সত্তর ঘণ্টা। তারপরে সেটার প্রুফ রিড এবং সম্পাদকের সময় এবং সেটির ভুলত্রুটি শোধরানোর জন্যও বেশ কিছু সময় যাচ্ছে। প্রতিবারেই আমাদের এই অতি তুচ্ছ কাজটাকে বিনামূল্যে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শুধু পাঠকদের কাছে একটাই অনুরোধ থাকে, তাদের মূল্যবান সময়ের মিনিট দু'য়েক সময় খরচ করে, ভালো-মন্দ মতামত জানিয়ে এবং কমিকসের অনুবাদের মান কেমন হচ্ছে তা জানিয়ে আমাদের উৎসাহ ও অনুপ্রেরণা যোগানো। বলা বাহুল্য বেশ কিছু পোস্টের ফাইলটি ডাউনলোডের সংখ্যা ৬৫০+ অতিক্রম করলেও ১০-১২র বেশি মন্তব্য পড়ছে না, যা খুবই হতাশাজনক এবং এই কারণে চিত্রচোর ব্লগে বিদেশি কমিক্স নিজের মাতৃভাষায় পড়ার আনন্দ দানের উদ্দেশ্য থেকে কোনোরূপ বাধা না দিয়েই সম্পাদকমণ্ডলীর সিদ্ধান্ত অনুযায়ী ডাউনলোড অপশান তুলে দেওয়া হলো। আপনারা এবার থেকে আরো উন্নত পদ্ধতিতে অনলাইন গুগল ড্রাইভের লিঙ্কে নির্দ্বিধায় পড়তে পারবেন নতুন সব কমিকস। গুগল একাউন্ট থেকে লগ ইন করা থাক বা না থাক সেটা পড়তে কোনও সমস্যা হবে না। পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।

অনুবাদ ও প্রচ্ছদপট রূপান্তর : রূপক ঘোষ
অনুবাদের মান উন্নয়ন, সম্পাদনা ও বিশেষ সহায়তা : ইন্দ্রনীল কাঞ্জিলাল
প্রুফ রিডিং : মোঃ আশিকুর রহমান

রবিবার, মে ০১, ২০১৬

পোস্ট #০০৩ : খুনে কৌতুক - অন্তিম পর্ব


ব্যাটম্যান : দ্য কিলিং জোক গ্রাফিক নভেলটির বাংলা অনুবাদ খুনে কৌতুক, আপনারা পড়ছিলেন গত দুই পর্ব ধরে। আজকে এই নভেলের তৃতীয় পর্ব নিয়ে হাজির হলো চিত্রচোর। এই পর্বেই শেষ হয়ে যাচ্ছে খুনে কৌতুক। আগামী সপ্তাহে আমরা ফিরব এক নতুন গল্প নিয়ে। অনুবাদ কেমন হচ্ছে জানাতে ভুলবেন না যেন।

গত ২৫শে এপ্রিল, মানে আমাদের গত পোস্টের ২ দিন পরে ছিল জোকারের ৫০তম জন্মদিন ছিল। ১৯৪০ সালের ২৫শে এপ্রিল জোকার কমিক্সে প্রথম পদার্পণ করে। সেই জন্য আজকের পোস্টে এই সমগ্র গ্রাফিক নভেলটি তাকেই উৎসর্গ করা হলো।

ব্যাটম্যান : দ্য কিলিং জোক গ্রাফিক নভেলটি নিয়ে আগের দুটি পর্বে অনেক গল্প করেছি। আজকের আসরে একটু এর অ্যানিমেটেড অ্যাডাপ্টেশন নিয়ে গল্প করা যাক।

ব্যাটম্যান : দ্য অ্যানিমেটেড সিরিজে ব্যাটম্যানের কণ্ঠ প্রদান করেছিলেন কেভিন কনরয়, আর জোকারের কণ্ঠ প্রদান করেছিলেন স্টার ওয়ার্স-এর লুক স্কাইওয়াকার ওরফে বিখ্যাত মার্ক হেমিল। ওনাদের, বিশেষ করে হেমিলের কণ্ঠস্বরে জোকার এক অন্য মাত্রা পেয়েছিল। ব্যাটম্যান : দ্য অ্যানিমেটেড সিরিজ ১৯৯২ থেকে শুরু হয়েছিল, চলে ১৯৯৫ পর্যন্ত। সেই সময় ডিসি অ্যানিমেটেড ইউনিভার্স সিরিজের আরও কয়েকটি সিরিজে ও পরেও এই সিরিজেরই কয়েকটি অ্যানিমেটেড মুভিতে এবং বেশ কিছু ভিডিও গেমে তিনি জোকারের কণ্ঠ প্রদান করেন। তিনি আর্কহাম অ্যাসাইলাম ও তার সিকুয়াল আর্কহাম সিটিতে শেষ জোকার হয়েছিলেন। হেমিল অ্যানি অ্যাওয়ার্ডস-এর ইন্টার‌্যাক্টিভ অ্যাচিভমেন্ট ক্যাটাগরিতে আর স্পাইক ভিডিও গেম অ্যাওয়ার্ডস-এ জোকারের ভূমিকায় কণ্ঠ প্রদানের জন্য ২বার মনোনীত হন, এবং বেস্ট পারফর্মার হিসেবে জিতেছেন ব্রিটিশ অ্যাকাডেমি ভিডিও অ্যাওয়ার্ড।

২০১১ এর কমিক-কনে হেমিল জানিয়েছিলেন যদি কিলিং জোকের কোনো অ্যানিমেটেড অ্যাডাপ্টেশন করা হয় তবে তিনি সানন্দে আবার জোকারের ভূমিকায় ফিরবেন। ২০১৫তে হেমিল টুইট করেন যে, কিলিং জোকের কোনো অ্যানিমেটেড অ্যাডাপ্টেশন তাকে কাস্ট করা হবে, এবং জুলাই ২৭-এ কোলাইডার কনফার্ম করে যে, কিলিং জোকে মার্ক থাকছেন। কেভিন কনরয় এবং টারা স্ট্রং যথাক্রমে ব্যাটম্যানব্যাটগার্লের ভূমিকায় ফিরছেন। এটিই ডিসির প্রথম অ্যানিমেটেড অ্যাডাপ্টেশন হতে চলেছে যা R রেটেড হবে [আমাদের সেন্সর বোর্ড অনুযায়ী (A)]। এটি ডিভিডিতে মুক্তি পাবে সম্ভবত এই জুনে। আসুন দেখে নেই এর ট্রেলার :


১। প্রথম ছবিটি ব্যাটম্যান : দ্য কিলিং জোক অ্যানিমেটেড মুভির পোস্টার
২। দ্বিতীয় ছবিটিতে দেখা যাচ্ছে বাঁ দিক থেকে মার্ক হেমিলকেভিন কনরয় জুটিকে কিলিং জোকের সেটে।

বি. দ্র. : এটি একটি সাইকোলজিক্যাল থ্রিলার। এটা পুরোপুরি পরিণত মস্তিষ্কের পাঠকের জন্য আদর্শ। এতে এমন কিছু উপাদান আছে যা বাচ্চাদের জন্য ঠিক নয়। এর বিশেষ কিছু উপাদান ও অর্ধনগ্ন দৃশ্য এবং গল্পটির সাইকোলজি বাচ্চাদের (বড়দের তো অবশ্যই) মনে গভীরভাবে রেখাপাত করতে বাধ্য। তাই ১৮ বছরের কম বয়স্ক পাঠকদের এটি পড়া অনুচিত

খুনে কৌতুক সম্পূর্ণ হওয়ার ফলে এটির তৃতীয় পর্বটি আলাদা করে না দিয়ে তিনটি পর্ব একত্রিত করে সম্পূর্ণ খুনে কৌতুক আপনাদের সামনে পেশ করা হলো। এটি ডাউনলোড করলে আপনার আগের দুটি পর্ব ডাউনলোড না করলেও চলবে।

ডাউনলোড করুন (হাই কোয়ালিটি)

ডাউনলোড করুন (মোবাইল সংস্করণ)

আগামী সপ্তাহে অদম্য গলেরা আসছেন! হ্যাঁ, আগামী সপ্তাহে আসছে অ্যাসটেরিক্স আর ওবেলিক্স, শুধুমাত্র চিত্রচোর ব্লগে...

বাংলায় অনুবাদ ও প্রচ্ছদপট রূপায়ন : রূপক ঘোষ

রবিবার, এপ্রিল ২৪, ২০১৬

পোস্ট #০০২ : খুনে কৌতুক - দ্বিতীয় পর্ব


এসে গেল কিলিং জোক-এর দ্বিতীয় পর্ব!



১৯৮৮ সালে ডিসি কমিক্স থেকে প্রকাশিত হয় দ্য কিলিং জোক। এটি একটি ওয়ান-শট গ্রাফিক নভেল। অ্যালান মুর জোকারকে যেভাবে দেখিয়েছেন, তা আগে কখনো দেখা যায়নি, আর সেই সঙ্গে রায়ান বোলান্ড-এর পাগল করা ইলাস্ট্রেশন, এক কথায় অসাধারণ। জোকারের জোকার হওয়ার সূত্রপাত আছে এই গল্পে। এই গল্পটার জনপ্রিয়তার মূল কারণ জোকারকে এক ট্র্যাজিক ক্যারেক্টার হিসাবে দেখানোর জন্য, সে কিভাবে ভাগ্যের ফেরে এক কমিডিয়ান থেকে হয়ে ওঠে জোকার। আমাদের অনুদিত খুনে কৌতুকের দ্বিতীয় পর্বে আপনি সেই বিষয়েই বিস্তারিত পড়বেন। অনুবাদ কেমন লাগছে জানাতে ভুলবেন না যেন।

অনেক ক্রিটিকদের মতানুসারে, এটা নিশ্চিতভাবে জোকারের এবং ব্যাটম্যানের প্রকাশিত বেস্ট গল্পগুলোর একটি। এই কমিকটি ১৯৮৯-এ এইজনার অ্যাওয়ার্ড পায় “বেস্ট গ্রাফিক অ্যালবামের” জন্য আর মে ২০০৯-এ নিউ ইয়র্ক টাইমস এর বেস্ট সেলার লিস্টে নাম দেখা যায়। এটি অনেকবার রিপ্রিন্ট হয়েছে, যেমন ডিলাক্স হার্ডকভার এডিশনে, যাতে বোলান্ড নতুন রঙে রাঙিয়েছেন জোকারকে। কিলিং জোকের উপাদান অনেক ফিল্মে এবং ভিডিও গেমে অনুপ্রেরণার কাজ করেছে।

বি. দ্র. : এটি একটি সাইকোলজিক্যাল থ্রিলার। এটা পুরোপুরি পরিণত মস্তিষ্কের পাঠকের জন্য আদর্শ। এতে এমন কিছু উপাদান আছে যা বাচ্চাদের জন্য ঠিক নয়। এর বিশেষ কিছু উপাদান ও অর্ধনগ্ন দৃশ্য এবং গল্পটির সাইকোলজি বাচ্চাদের (বড়দের তো অবশ্যই) মনে গভীরভাবে রেখাপাত করতে বাধ্য। তাই ১৮ বছরের কম বয়স্ক পাঠকদের এটি পড়া অনুচিত

ডাউনলোড করুন

আগামী পর্বে পড়ুন এই রোমহর্ষক গ্রাফিক নভেলের তৃতীয় ও অন্তিম পর্ব আগামী সপ্তাহে, শুধুমাত্র চিত্রচোর ব্লগে...

বাংলায় অনুবাদ ও প্রচ্ছদপট রূপায়ন : রূপক ঘোষ

বৃহস্পতিবার, এপ্রিল ১৪, ২০১৬

পোস্ট #০০১ : ব্যাটম্যান ফিরে এলো


ব্যাটম্যানকে নিয়ে অনেক অনুবাদ নানান পত্র-পত্রিকায়, ম্যাগাজিন ও গথাম কমিক্সের বাংলা সংস্করণে বাংলা ভাষায় আগেই প্রকাশিত হয়েছে। কিন্তু তাকে নিয়ে আমি তেমন কোনও বিখ্যাত কমিক্স বা গ্রাফিক নভেলের বাংলা সংস্করণ আগে কোথাও দেখিনি। সেই জন্যই হয়তো সব বাঙালিদের সঙ্গে ব্যাটম্যানের সেইভাবে পরিচিতি নেই (আমি ইংরেজি গল্প পাঠক ও সিনেমা থেকে জানা দর্শকের কথা ব্যতিরেকে বলেছি)। ব্যাটম্যান বলতেই অনেকে শুধু সুপারহিরো ননসেন্স বলে উড়িয়ে দিতে পারে, কিন্তু আপনি যদি সত্যি মর্ডান এজের ব্যাটম্যান পড়েন, তবে বুঝতে পারবেন, কমিক্সগুলোতে কতটা ডার্ক, সিরিয়াস, ডিটেকটিভ, অ্যাডভেঞ্চার ও ক্রাইম থ্রিলার উপাদান আছে। সেই জন্যই আমার মনে হয়েছে ব্লগ শুরু করার জন্য সেরা চরিত্র হচ্ছে ব্যাটম্যান (যদিও আমার কাছে বেতালের অপশনও ছিল, কিন্তু সেটি এখনো অসম্পূর্ণ, তাই পরে দেওয়া যাবে)। আজকে এই নববর্ষের রইল এক নতুন উপহার ব্যাটম্যানের একটি বিশ্ববিখ্যাত গ্রাফিক নভেলের বাংলা সংস্করণ দ্য কিলিং জোক

বাংলা সংস্করণে নামকরণ করা হয়েছে খুনে কৌতুক। এই নামকরণ প্রসঙ্গে একটু ঘেঁটে গেছিলাম। অনেক নাম ভাবলেও সেটা অরিজিনাল নামের মতো কিছুতেই হচ্ছিল না। শেষ পর্যন্ত ফেসবুকে ব্যাটকেভ গ্রুপে একটি পোস্ট করি কোন নামকরণ ভালো লাগবে, তাই নিয়ে। গ্রুপের অনেকে নামটা অপরিবর্তিত রাখার অনুরোধ করেন, কিছু নতুন নাম সাজেস্ট করেন অনেকে, তার মধ্যে দুটো নাম পছন্দ হয়; একটা মারণ প্রহসন ও দ্বিতীয়টা Mushfiqur Rahman Masuk ভাইয়ের দেওয়া খুনে কৌতুক। অরিজিনাল নামে যে ভালোই লাগত তা নিয়ে সন্দেহের কোনও অবকাশ নেই, কিন্তু সমগ্র গ্রাফিক নভেলটিই যখন অনুদিত হচ্ছে বাংলায়, সেক্ষেত্রে ইংরেজি নামটা বেমানান লাগে, অন্তত আমার কাছে। জানি ইংরেজি নামটাই পারফেক্ট, কিন্তু সেরকমই চমকপ্রদ একটা বাংলা টাইটেল খুঁজছিলাম। শেষ অবধি খুনে কৌতুক নামটিই ফাইনাল করা হলো। আশা করি, সমগ্র গ্রাফিক নভেলটা তিনটে পর্বে শেষ করা যাবে। এ সপ্তাহে থাকলো প্রথম পর্ব। কেমন লাগল জানাতে ভুলবেন না যেন...

কিছু গুরুত্বপূর্ণ তথ্যাবলি :

নাম : ব্যাটম্যান : দ্য কিলিং জোক
লেখক : অ্যালান মুর
চিত্রশিল্পী : ব্রায়ান বোলান্ড
প্রকাশক : ডিসি কমিকস
প্রকাশকাল : ১৯৮৮
টাইপ : ওয়ান-শট, গ্রাফিক নভেল

এটা ব্যাটম্যানের (মর্ডান এজের) গল্পের টাইম লাইনে বেশ কয়েক বছর পরের গল্প। সে নিয়ে না হয় পরে আলোচনা করা যাবে।

কিলিং জোক মূলত জোকারের গল্প; কি করে সে জোকার হলো? তার সঙ্গে ব্যাটম্যানের সম্পর্কই বা কেমন? ও এবার আর্কহাম পাগলাগারদ থেকে বেরিয়ে কি এমন করল, যা ব্যাটম্যানের কাছেও মর্মান্তিক? এসব প্রশ্নগুলোর উত্তর পেতে আপনাকে পড়তে হবে : খুনে কৌতুক

বি. দ্র. : এটি একটি সাইকোলজিক্যাল থ্রিলার। এটা পুরোপুরি পরিণত মস্তিষ্কের পাঠকের জন্য আদর্শ। এতে এমন কিছু উপাদান আছে যা বাচ্চাদের জন্য ঠিক নয়। এর বিশেষ কিছু উপাদান ও অর্ধনগ্ন দৃশ্য এবং গল্পটির সাইকোলজি বাচ্চাদের (বড়দের তো অবশ্যই) মনে গভীরভাবে রেখাপাত করতে বাধ্য। তাই ১৮ বছরের কম বয়স্ক পাঠকদের এটি পড়া অনুচিত

ডাউনলোড করুন